Sunday, March 1, 2020

কে কেমন মুক্তিযোদ্ধা তা'আমাকে নতুন করে চিনতে হবে আব্দুস সোবহান গোলাপদের নিকট?

কে বা কারা আসল মুক্তিযোদ্ধা-আমাকে নতুন করে না চিনালেই ভালো।
যারা অধিক শিক্ষিত তাদের মধ্যে ৭০ এর গ্রাজুয়েট ছাত্রলীগের ছেলেরা হয়েছে বি এল এফ (মুজিব বাহিনী) কেউ অফিস, কেউ সংবাদ পত্র কেউ ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলে বিশ্বের নিকট তুলে ধরার কাজে ব্যস্ত, কেউ বিশ্ব নেতৃবৃন্দের স্বীকৃতি আদায় ও গণহত্যার আসল চিত্র তুলে ধরার কাজে মনোনিবেশ করেছিলেন।
সরাসরি বন্দুক হাতে নিয়ে মাঠে ঘাঠে শহরে বন্ধরে নগরে পথে প্রান্তরে পাক বাহিনীর সাথে যুদ্ধ করার মত হিম্মত সাহস মনোবল বেশী ছিল একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী ই পি আর পুলিশ নৌ ও বিমান বাহিনীর।
বেসরকারিভাবে যারা সেচ্ছায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অভিজ্ঞতা যোগ্যতা ছিলনা বিধায় তারা দেশের ভিতরে এবং ভারতের বিভিন্ন প্রদেশে অনুপ্রবেশ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিজেদের গড়ে তোলেন এবং অস্ত্র নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

No comments:

Post a Comment